লকডাউনের পরও চীনের সাংহাইয়ে করোনায় ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
চীনের অর্থনীতির প্রাণকেন্দ্র (হাব) সাংহাইতে মার্চের শেষের দিকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু লকডাউনের বিধিনিষেধের মধ্যেও থেমে নেই করোনা সংক্রমণ। এতে করে কোভিড নিয়ন্ত্রণে চীন প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রশ্নের মুখে পড়ছে।
রোববার (১৭ এপ্রিল) লকডাউনের পর প্রথমবারের মতো সাংহাইতে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই দিনে সেখানে নতুন করে ২২ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মৃত তিনজনের বয়স ছিল ৮৯ থেকে ৯১ বছর। তারা করোনার টিকা নেন নি এবং তাদের বেশ কিছু শারীরিক জটিলতা ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক। সেখানে করোনার ওমিক্রন ও ডেল্টা ধরনে সংক্রমিতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, শহরটিতে ১০ দিনের নবজাতক থেকে শুরু করে ১০০ বছর বয়সী ব্যক্তি সবাই ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।
গত মার্চে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের করোনায় মৃত্যুর খবর আসে। এর কিছুদিন পরই ‘জিরো কোভিড নীতি’ গ্রহণ করে বিভিন্ন শহরে কড়া লকডাউনের ঘোষণা দেয় চীন প্রশাসন।
এদিকে, সাংহাইয়ের বেশ কিছু আবাসনকে ‘সেফ হোম’ করে রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আড়াই কোটি লোকের শহর সাংহাইয়ে পর্যায়ক্রমে সবার করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু এতেও সংক্রমণের হার কমানো যাচ্ছে না।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



