লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম-পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওডিশা-অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।
এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এসময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
- পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- আইফোন ডুও বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৮: কোনটি সেরা?
- ‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক
- ‘ছিনতাই মামলায়’ আইনের কঠোর প্রয়োগে তৎপর সংশ্লিষ্টরা
- প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
- মিনারকুটের বিলে ফুটে আছে শত শত পদ্ম
- খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
- দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল
- ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা
- লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা
- অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে
- ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী
- ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু
- এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা
- আবারও নিলামে ডায়ানার সেই ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’
- কমছে না হাম, বাড়ছে ডেঙ্গু, প্রতিকারের উপায় কি
- ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৭৯০ জন
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানী
- দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
- আবারও নিলামে ডায়ানার সেই ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’
- আমীরুল ইসলাম চলে গেলেন, রেখে গেলেন শৈশবের আলো
- নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম
- রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭
- বাজারে কিছু পণ্যে স্বস্তি, মাছ-তেল-সবজিতে অস্বস্তি
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম
- লঘুচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত
- মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন
- শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই








