লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংগীতশিল্পী লতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে টানা প্রায় চার সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা। তার বিভিন্ন থেরাপি চলছে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি এ কোকিলকণ্ঠীর।
কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











