লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট) লন্ডনের লুটন বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রতিনিধি নিল হল্যান্ড।
১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা অনুষ্ঠিতি হবে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়কসহ (এসডিজি বিষয়ক) ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল ‘টুওয়ার্ডস এ কমন ফিউচার’। এর আলোকে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার, আইনের শাসন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনসহ জাতিসংঘের এজেন্ডা ২০৩০ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাধান্য পাবে।
প্রধানমন্ত্রীকে উইমেন্স ফোরামের একটি পর্বে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানান কমনওয়েলথ মহাসচিব। শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা অন্য সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরবেন শেখ হাসিনা। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ থিংক ট্যাংক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত উচ্চ পর্যায়ের একটি পর্বে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ বিষয়ে মূল বক্তব্য রাখবেন।
সোমবার বিকেলে সৌদি আরবের দাম্মাম থেকে লন্ডনের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ সরকারপ্রধান। যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’ এ অংশ নিতে দুইদিনের সরকারি সফরে গত রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সৌদি যান প্রধানমন্ত্রী। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ মহড়া প্রত্যক্ষ করেন শেখ হাসিনা।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











