লন্ডনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী মানবাধিকারকর্মীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং সমালোচক আলা আল-সিদ্দিক। শনিবার আমিরাতের মানবাধিকারকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আলা আল-সিদ্দিক যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা এএলকিউএসটির নির্বাহী পরিচালক ছিলেন। এএলকিউএসটি নামের এই সংস্থাটি আরব আমিরাত ও উপসাগরীয় অঞ্চলে স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সরব ভূমিকা রাখে।
এক টুইট বার্তায় আলা আল-সিদ্দিকের সংস্থা এএলকিউএসটির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়েছে।
আলা আল-সিদ্দিকের বাবা মোহাম্মদ আল সিদ্দিকও একজন বিখ্যাত মানবাধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তাকে আটক করে রেখেছে আমিরাত কর্তৃপক্ষ।
২০১২ সাল থেকে সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান বাজুবীর রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। ২০১১ ও ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার আলা আল সিদ্দিকের বিরুদ্ধে কিছু অভিযোগ আনে, যেখানে বলা হয় তিনি রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটকও করা হয়। এরপর যুক্তরাজ্যে পাড়ি দেন সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান। সূত্র : আলজাজিরা
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










