ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ০:৫৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গ্লাসগো ত্যাগ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে শেষে লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো ত্যাগ করেছেন।

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) দুপুরে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়)বেলা ১২টা ৫০ মিনিটে লন্ডনের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

ফ্লাইটটি (স্থানীয় সময়) আজ বেলা ১টা ৩০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান।