লাইভ চলাকালে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীদের জন্য লাইভে ছিলেন লামো নামের একজন ব্লগার। লাইভ চলাকালেই লামোর সাবেক স্বামী তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে মারাত্মক দগ্ধ হয়ে দুই সপ্তাহ পর মারা যান তিনি।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চেলর সিচুয়ার প্রদেশের গত বছরের সেপ্টেম্বরে এ ঘটনা ঘটে বলে শুক্রবার সিএনএনের প্রতিবেদনে জানা গেছে। এই ঘটনায় ওই ব্যক্তিকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সিএনএন জানায়, লামো নামের ওই নারী ছিলেন পেশায় একজন কৃষক। পাশাপাশি তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্লগার।সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব পদচারণা ছিল তার।
২০২০ সালের জুনে ট্যাঙ লুর সঙ্গে লামোর বিচ্ছেদ হয়। বিচ্ছেদের আগে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ট্যাঙ লু। বিচ্ছেদের পর থেকেই লামোকে ফের বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ট্যাঙ লু। কিন্তু বার বার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন লামো। এই ঘটনায় ক্ষুব্ধ ট্যাঙ লু লাইভ চলাকালেই সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেন।
ঘটনার পর ট্যাঙ লুকে গ্রেপ্তার করে পুলিশ।তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় ট্যাঙ লুকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত মোটা অংকের জরিমানা করে বলেও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
লামোর মৃত্যুর ভয়াবহতায় স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। এই ঘটনায় তখন দেশে-বিদেশে ভীষণ আলোড়ন তুলেছিল।
সূত্র: সিএনএন
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










