লাইভে মধুর বিড়ম্বনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
করোনার কারণে বিশ্বজুড়ে ওয়ার্ক ফ্রম হোম শব্দগুচ্ছ পরিচিত হয়ে গেছে। অনেকেই মনে করেন বাড়িতে বসে কাজ, অফিসে যাওয়ার ঝামেলা নেই। বেশ আরামের। কিন্তু যাদের ছোট সন্তান আছে তারাই বোঝেন বাড়ি থেকে অফিস করার বিড়ম্বনা। তেমনই মধুর বিড়ম্বনার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বাড়িতে বসে জাতিকে কোভিড-১৯ বিধিনিষেধ সংশোধনের গুরুত্ব নিয়ে কথা বলার সময় বাগড়া দিয়ে বসে তার তিন বছরের মেয়ে।
বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ৪১ বছর বয়সী কিইউ নেতা ফেসবুক লাইভে কোভিড-১৯ বিধিনিষেধ সংশোধনের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। এ সময় তার তিন বছর বয়সী মেয়ে নেড পাশ থেকে বলে ওঠে ‘মা’।
ক্যামেরার দিক থেকে মুখ ফিরিয়ে তিনি উত্তর দেন, তোমার তো এখন ঘুমিয়ে পড়ার কথা, সোনা?
যদিও নেডের তরফ থেকে নেতিবাচক সাড়া আসে। তবে প্রধানমন্ত্রী অবশ্য দুদিকই সামলে নেন। মেয়েকে বলেন, এখন ঘুমানোর সময়, বিছানায় যাও। আমি এক সেকেন্ডের মধ্যে আসছি, আমি এক মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে।
এরপর লাইভে ফিরে সবার কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আসলে এটা ঘুমানোর ব্যর্থ প্রচেষ্টা, তাই না? আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়ার পর আমি সুন্দরভাবে নিরাপদে ফেসবুক লাইভ করব। আর কারো বাচ্চা কি এভাবে ঘুমের সময় পেরিয়ে যাওয়ার পর না ঘুমিয়ে তিন/চারবার বিছানা থেকে চলে আসে? সৌভাগ্যবশত আমার মা এখানে আছে। তিনি আমাকে সাহায্য করেন।
আগের প্রসঙ্গে ফিরে যাওয়ার চেষ্টা করে তিনি বলেন, আমরা কোথায় ছিলাম যেন। তখন ফের তার মেয়ের গলার আওয়াজ শোনা যায়, এতো সময় কিসে লাগছে?
আমি দুঃখিত, সোনা, একটু সময় লাগছে। ঠিক আছে।
এরপর লাইভে ফিরে বলেন, আমি দুঃখিত। আমাকে যেয়ে নেডকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আসলে ওর বিছানায় যাওয়ার সময় পেরিয়ে গেছে। আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর জেসিন্ডা আরডার্ন বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকাকালে মা হন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










