ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৬:০৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

লি লুংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অাজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০২ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং রোহিঙ্গা সংকটের মত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


তারা বলেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন কাম অফিস ইস্তানায় অনুষ্ঠিতব্য এ বৈঠক একঘণ্টা স্থায়ী হবে। বৈঠকের আগে প্রধানমন্ত্রী একই স্থানে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করবেন।


কর্মকর্তারা বলেছেন, ৬টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় আলোচনা শেষ হবে বলে আশা করা হচ্ছে। দুই প্রধানমন্ত্রী স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।


এর মধ্যে রয়েছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ (আইই)’র মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)’র সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দু’টি চুক্তি ও সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে।


পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল সরকারে রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।


মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সোমবার তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। আগামী ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস

এই বিভাগের জনপ্রিয়