লিবিয়ায় নারী-শিশুসহ ৪ হাজার অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
লিবিয়ার পশ্চিমাঞ্চলের গ্যারগ্যারেস শহরে অভিযান চালিয়ে নারী-শিশুসহ চার হাজার অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। স্থানীয় সময় শুক্রবার মাদকবিরোধী ও অবৈধ অভিবাসীদের ধরতে এ অভিযান চালায় তারা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযান পরিচালনা করছে। তবে তারা কোনো মাদক চোরাকারবারী বা মানবপাচারকারী আটক হয়েছে কিনা তা নিশ্চিত করেনি।
দেশটির কর্তৃপক্ষ শুক্রবার পাঁচশ জন অবৈধ অভিবাসীকে আটকের কথা বললেও শনিবার জানা গেছে, আটকের সংখ্যা চার হাজার।
রাজধানী ত্রিপলি থেকে ১২ কিলোমিটার (৭ দশমিক ৫ মাইল) পশ্চিমে গ্যারগ্যারেস শহর। এটি অভিবাসী ও শরণার্থীদের কেন্দ্র বলে পরিচিত। কয়েক বছর ধরে অভিযান চালিয়ে অভিবাসীদের ধরপাকড় করা হচ্ছে সেখানে, এমন অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। এবারের অভিযান সবচেয়ে বেশি ভয়ানক বলছেন মানবাধিকার কর্মীরা।
লিবিয়ায় বিভিন্ন সময় অভিবাসন প্রত্যাশীদের ধরপাকড়, নির্যাতন, অপহরণ ও হত্যার বিস্তর অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০১১ সালে ন্যাটো বাহিনীর হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর চরম অস্থিরতা তৈরি হয় দেশটিতে। অভাবের কারণে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে বহু মানুষ ইউরোপে উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে পাড়ি জমান সমুদ্রপথে। লিবিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার সময় বিপদে পড়েন তারা।
সূত্র: আল জাজিরা
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










