ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:০৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

লেবানন থেকে ফিরছে নারীসহ ৪৭১ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

লেবানন থেকে ফেরার অপেক্ষায় এসব প্রবাসীরা। ছবি : সংগ্রহীত

লেবানন থেকে ফেরার অপেক্ষায় এসব প্রবাসীরা। ছবি : সংগ্রহীত

লেবানন থেকে দেশে ফিরে আসছেন ৪৭১ বাংলাদেশি। এদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক। এদের এক বছরের জরিমানা ও বিমান টিকিটের মূল্য পরিশোধ করে ফিরতে হচ্ছে।

আগামী ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে তিন দফায় তারা দেশে ফিরবেন। তাদের মধ্যে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ২৪ জন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরুত থেকে এয়ার এরাবিয়ার ৬টি ফ্লাইটে দেশে ফিরবেন ওই ৪৭১ প্রবাসী বাংলাদেশি।

গতকাল মঙ্গলবার রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে নারী-পুরুষ মিলিয়ে ৪৭১ জনের হাতে বিমান টিকিট তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

এ সময় শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘গত পাঁচ মাস ধরে লেবাননে চলমান অর্থনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের প্রভাব পড়েছে বিদেশি শ্রমিকদের উপর। বেশিরভাগ শ্রমিক চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি তাদের বৈধতা হারিয়ে স্বেচ্ছায় দেশে যাওয়ার জন্য দূতাবাসের সাহায্য কামনা করেছেন।’

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যারা স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক তাদের সবারই নাম নিবন্ধন পর্যায়ক্রমে নেওয়া হবে।

বিমানের টিকিট নিতে আসা বৈধ কাগজবিহীন প্রবাসীরা জানান, লেবাননের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আগের মতো কাজ পাওয়া যাচ্ছে না। কাজ করলেও মালিক সঠিকভাবে বেতন পরিশোধ করছেন না। কাজ হারিয়ে অনেকেই বেকার সময় পার করছেন। অনেকেই দেশ থেকে টাকা এনে বাসা ভাড়া দিচ্ছেন।

এর আগে দুই ধাপে বৈরুত দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রায় ৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন।

এ নিয়ে তিন দফায় ১ হাজার অবৈধ প্রবাসী দেশে ফেরার সুযোগ পেলেন। আরও প্রায় ২০ হাজার কাগজপত্রবিহীন বাংলাদেশি বৈরুত দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে দেশে যাওয়ার অপেক্ষায় আছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।