ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২০:৫৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ল্যানসেটের বিজ্ঞানী তালিকায় বাংলাদেশের সেজুঁতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের শীর্ষ বিজ্ঞান ও পিআর রিভিউ সাময়িকী ল্যানসেটের তালিকায় বাংলাদেশের অণুজীববিজ্ঞানী সেজুঁতি সাহা। এ সাময়িকীতে সেজুঁতিকে নিয়ে একটি প্রোফাইল লেখা হয়েছে। বিজ্ঞানীদের তালিকায় সেজুঁতির নাম-পরিচয় ও পেশাগত কাজের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
যুক্তরাজ্যের ইংল্যান্ড ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ল্যানসেট প্রকাশিত হচ্ছে ১৮২৩ সাল থেকে। বিশ্বের সবচেয়ে পুরনো এই সাময়িকী একই সঙ্গে সুপ্রসিদ্ধ এবং বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মর্যাদাসম্পন্ন।

সেজুঁতি সাহা বাংলাদেশের অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক। তিনি করোনাভাইরাসের জিন এর নকশা (জিনোম সিকোয়েন্স) উন্মোচন করেছেন। এছাড়াও ডেঙ্গু, চিকুনগুনিয়া নিয়েও তার গবেষণা অব্যাহত আছে।

সেজুঁতি সম্পর্কে ল্যানেসেটে বলা হয়েছে, তিনি (সেজুঁতি) বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে এক জোরদার কণ্ঠ।

ল্যানসেটে কোনো বাংলাদেশির প্রোফাইল এবারই প্রথম।

নিজের অভিমত জানাতে গিয়ে সেঁজুতি বলেন, আমি খুব গর্বিত বোধ করছি যে ল্যানসেটের মতো একটি জার্নাল একজন বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে একটি প্রোফাইল লিখেছে। এটি বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’