ল্যাপটপ অদল-বদলের প্ল্যাটফর্ম ‘এক্সচেঞ্জ করি’ চালু
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পুরনো ল্যাপটপ ও কম্পিউটার অদল-বদল, ক্রয়-বিক্রয় এবং আপগ্রেড করার পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘এক্সচেঞ্জ করি’ চালু করল সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।
স্বল্প বাজেটে পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ পিসির প্রয়োজন হলে এই প্ল্যাটফর্ম থেকে ক্রয় করা যাবে ওয়ারিন্টিসহ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কেউ পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ অদল-বদল বা বিক্রয় করতে চাইলে তাকে ‘এক্সচেঞ্জ করি ‘র ওয়েবসাইটে পুরনো ডিভাইসের ছবি ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্যের সঙ্গে পণ্য যাচাই-বাছাই সাপেক্ষে মূল্য নির্ধারণ করবে প্রতিষ্ঠানটি। এরপর গ্রাহক পণ্যটি বিক্রয় করে দিতে পারবেন অথবা প্রয়োজনীয় বাড়তি মূল্য যোগ করে নতুন পণ্য নিতে পারবেন।
সাধারণত একজন গ্রাহক নতুন ল্যাপটপ বা কম্পিউটার কেনার সময় ২/৩ বছরের ওয়ারেন্টি পেয়ে থাকেন। ওয়ারেন্টির এই সময় শেষ হওয়ার পরে স্বল্পমূল্যে আপগ্রেড বা সার্ভিস পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে ‘এক্সচেঞ্জ করি’ প্ল্যাটফর্মে।
‘এক্সচেঞ্জ করি’ প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ ভোক্তা ও কর্পোরেট ব্যবহারকারী পর্যায়ে ৮০ লাখের বেশি পুরনো ল্যাপটপ ও ডেস্কটপ পিসি রয়েছে ‘এক্সচেঞ্জ করি’ প্ল্যাটফর্ম এই ডিভাইসগুলো বেশিদিন সচল রাখার ও পুনরায় ব্যবহারের জন্য কাজ করবে। আমরা বছরে এক লাখ কেজি ই-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। এতে করে গ্রাহক পর্যায়ে কম্পিউটার কেনার খরচ কমবে, পরিবেশ সবুজ থাকবে এবং এর ফলে সার্কুলার ইকোনোমিতে প্রবেশ করবে বাংলাদেশ।
‘এক্সচেঞ্জ করি’ প্ল্যাটফর্ম আউটলেট থেকে সেবা দেওয়ার পাশাপাশি হোম সার্ভিসও দিচ্ছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা

