শরণার্থীদের বাঁচাতে গিয়ে মহাবিপদে ক্যাপ্টেন ক্যারোলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভূমধ্যসাগরে ভাসতে থাকা ৫৩ জন শরণার্থীকে উদ্ধার করে নিজের জাহাজ ‘সি-ওয়াচ থ্রি’তে তুলেছিলেন ক্যাপ্টেন ক্যারোলা র্যাকেটে। কিন্তু তারপর? কোথায় যাবেন তাদের নিয়ে? কখনও ফ্রান্স, কখনও জার্মানি, কখনও মাল্টা কখনও আবার ফ্রান্সের কাছে দাবি করেছিলেন সহযোগিতার। কিন্তু শেষপর্যন্ত কারও সাহায্য মেলেনি।
শেষে বাধ্য হয়েই ইতালির জলসীমায় ঢোকেন ক্যাপ্টেন ক্যারোলা র্যাকেটে। তারপরই বাধে বিপত্তি। ইতালির অতি দক্ষিণপক্ষী মাত্তেও সালভিনি অভিযোগ এনেছেন, ইতালির জলসীমায় প্রবেশের সময় পুলিশের একটি নৌকাকে ডোবানোর চেষ্টা করেছেন ক্যারোলা। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে তার।
ইতালিতে প্রবেশের আগে অবশ্য দু-সপ্তাহ সমুদ্রেই আটকে ছিল সি ওয়াচ থ্রি। কোনোভাবেই তাকে নোঙর করতে দেওয়া হবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির প্রশাসন। কিন্তু ল্যামপেদুসা বন্দরে শুক্রবার নোঙর করতে দেওয়া হয় জাহাজটিকে। সেখান থেকেই গ্রেপ্তার হন ক্যারোলা।
শনিবার মাত্তেও সালভিনি ক্যাপ্টেন ক্যারোলা সম্পর্কে বলেন, ‘ওই ধনী, শ্বেতাঙ্গ জার্মান মহিলা যা করেছেন তা যুদ্ধের থেকে কম কিছু নয়। ওর দাবি উনি জীবন বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু আসলে যারা নিজেদের কর্তব্য পালনের চেষ্টা করছিলেন তাদেরই খুন করার চেষ্টা করেছিলেন ক্যারোলা। কয়েকশো টন ওজনের একটি জাহাজ গিয়ে ধাক্কা মারার চেষ্টা করে পুলিশের নৌকাটিকে। কোনোমতে প্রাণ বাঁচান তারা। এ তো অপরাধ, যুদ্ধাপরাধ।’
ইতালির বন্দরে নোঙর করার পর ৩১ বছরের ওই ক্যাপ্টেনকে নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্যের কারণে ১৩ জন শরণার্থীকে হেফাজতে নিয়েছে ইতালি। বাকি ৪০ জনকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির আশ্রয় দেওয়ার কথা।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











