ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২১:৫৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে প্রিয়ভাষিণীর দাফন অাজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৮ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে অাজ বৃহস্পতিবার। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।


জানা গেছে, আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভাষ্কর প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন।


শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।


মঙ্গলবার (৬ মার্চ) দুপুরের পর প্রিয়ভাষিণীর মরদেহ পিংক সিটির বাসায় নেওয়া হয়। পরে নেওয়া হবে ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখার জন্য। তার ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন গতকাল বুধবার।


মঙ্গলবার (৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী।