শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
৮ ফাল্গুন শুরুতে শহীদ দিবস হিসেবে পালিত হলেও, দিবসটি বিশ্বজনীন মর্যাদায় রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। একুশ তাই শোক পেরিয়ে গৌরব আর অহংকারেরও প্রতীক। একুশের প্রথম প্রহরে নত শিরে মহান শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। এরই মধ্যে সব প্রস্তুতিও শেষ পর্যায়ে। আয়োজন নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
রক্তে রাঙানো একুশ। একুশ মানে মাতৃভাষা মর্যাদা রক্ষায় রক্ত রঙে রঞ্জিত রাজপথ, একুশ মানে সব প্রতিবন্ধকতা পেরিয়ে অপ্রতিরোধ্য বর্ণমালা, একুশ তাই মাথা নত না করার দীক্ষায় তারুণ্যের চেতনায় আগামীর বাংলাদেশ।
কেন্দ্রীয় শহীদ মিনার বেদী জুড়ে আঁকা হচ্ছে আলপনা। সাদা আঁচড়ে স্পষ্ট হচ্ছে চারুকর্ম। দেয়াল লিখনিতে বর্ণমালার অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে আ মরি মাতৃভাষার মর্ম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিরাপত্তাজনিত সব ব্যবস্থা নেয়ার কথা জানান ডিএমপি ও অমর একুশ উদযাপন কমিটি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি ইঞ্চি সিসিটিভির মনিটরিংয়ের ভিতরে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের নয়শোও অধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন।বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেয়া হবে শহীদ মিনার।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










