ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৪১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে সেনা মোতায়েন করবে

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যৌথভাবে সেনা মোতায়েন করার জন্য গাম্বিয়ার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ।
 বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবনে গাম্বিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী  ড. মামাদউ টাঙ্গারা সে দেশের প্রেসিডেন্টের এ সংক্রান্ত একটি অনুরোধ পত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার পর তিনি নীতিগতভাবে সম্মতি দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

একটি উপযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ও গাম্বিয়ান বাহিনীকে যৌথভাবে মোতায়েন করার প্রস্তাব দিয়েছে গাম্বিয়া।
জবাবে জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা মোতায়েন করার প্রস্তাবটি অনুসরণ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রস্তুত করতে বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষী  প্রেরণকারী দেশ বলেও বৈঠকে উল্লেখ করেন শেখ হাসিনা।

 সফররত গাম্বিয়ান মন্ত্রী বিশ্বশান্তি বজায় রাখতে বাংলাদেশের অবদানের এবং কৃষি খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য গাম্বিয়ার বিস্তীর্ণ জমিতে যৌথভাবে চাষাবাদ করতে বাংলাদেশি জনশক্তি ও প্রযুক্তি গাম্বিয়ায় স্থানান্তরের প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ খাদ্যে উতপাদনে যথেষ্ট সফলতা পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিজমি হ্রাসের প্রবণতা সত্ত্বেও গবেষণায় জোর দেয়ার ফলে  বাংলাদেশকে খাদ্য উৎপাদনে একটি স্বনির্ভর দেশে পরিণত করতে সক্ষম হয়েছে তার সরকার।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য  গাম্বিয়ান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

 তিনি আরও বলেন, বাংলাদেশ মানবিক কারণে  রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং  তার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী Sering Modou,বাংলাদেশের সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের  সচিব মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।