ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:০৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

শাহজালালে স্বাস্থ্য পরীক্ষা, পাওয়া যায়নি করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এ পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ হাজার ২২২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের আলামত মেলেনি।

শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২১ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর থেকে এ পরীক্ষা করা হচ্ছে।

৭ ফেব্রুয়ারি থেকে সব এয়ারলাইনসের যাত্রীদের ঢাকায় আসার পর বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হচ্ছে। তবে বিশেষ সতর্কতা জারির সময় শধু চীনফেরত যাত্রীদের এই পরীক্ষা করা হত।

পরীক্ষা করা রোগীদের মধ্যে ১৮ জনের জ্বর ছিল। একজনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর কোনো রোগীর মধ্যে আতঙ্কের মতো কিছু পাওয়া যায়নি। কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি।

-জেডসি