শাহনাজের মেয়েদের এক বছরের বৃত্তি দিবে উবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাইড শেয়ারিং উবারের মাধ্যমে অর্থ উপার্জন করে দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজ আক্তারের মেয়েদের এক বছরের বৃত্তির দায়িত্ব নিয়েছে উবার কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে শাহনাজ আক্তার বলেন, দুই দিন আগে উবার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কার্যালয়ে ডাকে। সেখানে শাহনাজের দুই মেয়ের এক বছরের পড়াশোনার খরচের দায়িত্ব নেয় উবার। ইতোমধ্যে তার মেয়েদের স্কুলে উবার মাসিক বেতন দিয়েও দিয়েছে বলে জানান তিনি।
শাহনাজের আক্তারের বড় মেয়ে লামিয়া আক্তার নবম শ্রেণিতে পড়েন এবং তার ছোট মেয়ে শারিকা ইসলাম পড়েন প্রথম শ্রেণিতে।
উবার জানায়, ড্রাইভার-পার্টনাররা যেন তাদের ও তাদের পরিবারের জন্য আরও নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এ লক্ষে 'জেনারেশন নেক্সট' নামে নতুন এক উদ্যোগ নেয়া হয়েছে। যেটি শাহনাজকে দিয়েই শুরু হবে। কারণ শাহনাজের গল্প তাদের হৃদয়ছুঁয়ে গেছে।
এর আগে শাহনাজের হাতে সেরা মা পদক তুলে দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম ‘এ আর কিডস মিডিয়া’।
প্রসঙ্গত, মোবাইল ফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবারের অধীনে স্কুটি চালান শাহনাজ। স্কুটিটি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। গত ১৫ জানুয়ারি আকস্মিকভাবে সেটি চুরি হওয়ার পর গণমাধ্যম ও পুলিশের সহযোগিতায় একদিন পর সেটি আবার ফিরে পান। নারী হয়েও রাইড শেয়ারিং অ্যাপ উবার চালানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই বেশ আলোচিত শাহনাজ আক্তার।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











