ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

শাহরিনকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৭ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি শাহরিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সাথে কথা বলেন। তার সেবায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, চিকিৎসকদের তিনি নির্দেশনা দেন।

 

আজ শুক্রবার শাহরিনকে দেখে হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও সুস্থ হয়ে উঠছেন স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার শাহরিন।

 

তিনি (শাহরিন) আমাকে বললেন, এটা তার জীবনে একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এর মধ্যেও তিনি টিকে আছেন। এটা আসলে বিরাট ব্যাপার।… তিনি আমাকে বলেছেন দোয়া করার জন্য।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে দেখা করছি। গতকালও পৃথুলা রশীদের বাসায় গিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছি। আমি তাদের আশ্বস্ত করেছি শিগগিরই মরদেহ দেশে আনা হবে। পাশাপাশি আহতদের দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের মেডিকেল টিম নেপালে গেছে। আজেই আহতদের মধ্যে তিনজনকে দেশে আনা হচ্ছে। বাকিদেরও আনা হবে । নিহতদের মরদেহগুলো দেশে আনার কাজে সমস্যা পোহাতে হচ্ছিল, কারণ তাদের লোকবল সংকট। পরে ডিএনএ টেস্ট করতে দেরি হচ্ছিল। কিন্তু এখন আমাদের টিম নেপালে যাওয়ায় ওই সমস্যা আর নেই। দ্রুত মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে।

 

তিনি বলেন, স্বজনরাও আমাদের বলেছেন যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবেনা, তাদের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা ও আমরা দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছি।

 

কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে শাহরিন আহমেদকেই প্রথম দেশে নিয়ে আসা হয় বৃহস্পতিবার। শাহরিনের শরীরে পোড়ার ক্ষত ও পায়ের হাড়ে চিড় থাকলেও তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০০৭২ ফ্লাইটটি। এ ফ্লাইটই শাহরিনকে ঢাকায় আনা হয়। পরে বিমানবন্দর আগে থেকে অপেক্ষমান অ্যাম্বুলেন্সটি বিকেল ৫টার দিকে তাকে নিয়ে ঢামেকে পৌঁছায়। তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

সোমবার ত্রিভুবন বিমানবন্দরে ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।