ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৩৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

শাহরিনের অপারেশন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৫ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার

নেপালের ত্রিভূবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে আহত শাহরিন ও শাহীনের অপারেশন  হবে আজ বুধবার। ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তারা।

 

আহত ১০ জনের মধ্যে দেশে চিকিত্সাধীন তিন জনের অপারেশন করতে হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। এ তিনজন হলেন শাহরিন আহমেদ, শাহীন বেপারী ও কবির হোসেন। আজ বুধবার শাহরিন আহমেদ ও শাহীন বেপারীর অপারেশন হওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিত্সক পার্থ শংকর পাল।


এদিকে নেপালের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম টপি এখনো শঙ্কামুক্ত নন বলে চিকিত্সকরা জানিয়েছেন। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আফসানা খানমকে গত সোমবার নিবিড় পর্যবেক্ষণ ইউনিট থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার মস্তিষ্ক এখনো স্বাভাবিকভাবে কাজ করছে না। কৃত্রিম শ্বাস যন্ত্রের মাধ্যমে চলছে শ্বাস প্রশ্বাস।

এই বিভাগের জনপ্রিয়