শিক্ষা খাতে বরাদ্দ বাড়লো ৬ হাজার ৭১৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরে মোট ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ দুই মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে মোট ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে শিক্ষা খাতে নতুন বরাদ্দ ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবার ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছর ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।
এদিকে, নতুন অর্থবছরে ৯০টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপক ও শিক্ষকসহ মোট চার হাজার জনকে প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। একইসাথে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক ১৫টি গবেষণা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাদান ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ২০০৯ থেকে এ পর্যন্ত মোট ৩৩ লাখের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, ১৯৫টি শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক গবেষণা কার্যক্রম সম্পাদন করা হয়েছে।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি