শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চান অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
প্রতীকি ছবি
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা চান অভিভাবকরা। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯-এ আক্রান্ত তিনজনের দুজনই সুস্থ হয়ে উঠেছেন। তবে নতুন করে আরও দুজন আক্রান্ত হয়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চান অভিভাবকরা।
বিশ্বের নানা দেশে যেভাবে এ ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে সন্তানদের স্কুলে পাঠাতে অস্বস্তিবোধ করছেন অভিভাবকরা। অনেক স্কুলেই ক্লাসে উপস্থিতিও কমেছে।
করোনা সংক্রমণের পর থেকেই অনেকে স্কুল-কলেজ বন্ধের দাবি জানাচ্ছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি এখনও সে পর্যায়ে যায়নি। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকালে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে গতকাল সকালে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে। সঠিক সময়েই ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বিগ্ন অভিভাবকদের অভিযোগ, জনসমাগম এড়ানো পরামর্শ দিলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যায় অনেক, তাদের দীর্ঘ সময় একসঙ্গে থাকতে হয়। বিপুলসংখ্যক অভিভাবকও শিক্ষার্থীদের সঙ্গে যান। যাতায়াতে তাদের গণপরিবহনও ব্যবহার করতে হয়। কোচিংসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অন্তত ২-৩ সপ্তাহ বন্ধ রাখার দাবি অভিভাবকদের।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বিভিন্ন দেশে করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে কোনো পর্যায়ের প্রাদুর্ভাব দেখার অপেক্ষা করছে প্রশাসন? স্কুল বন্ধের সঙ্গে কোচিং সেন্টারও বন্ধ করা উচিত।
রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, তিনিও ব্যক্তিগতভাবে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা উচিত। তিনি বলেন, শিক্ষার্থীদের কেন আমরা ঝুঁকির মধ্যে ফেলব? বিদ্যমান পরিস্থিতে যত বেশি ঘরে থাকা যাবে, তারা তত নিরাপদ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র বদরুল আলম বলেন, আমার সন্তানের মতো দেশের প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠানে ২৮-৩০ লাখ শিক্ষার্থী আছে। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে অন্তত দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। বিশ্বের অনেক দেশ করোনা ভাইরাস শনাক্তের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে করছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মতামতের অপেক্ষায় আছি।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










