শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিভাবকদের উদ্দেশে বলেছেন, আপনারা শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন, প্রশ্ন বা পরীক্ষার মুখোমুখি করবেন না।
রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি অভিভাবকদের বলেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরলে কত নম্বর পেয়েছে তা জিজ্ঞাসা করবেন না বরং জিজ্ঞাসা করুন আজ নতুন কী কী শিখলে?
তিনি বলেন, আমাদের দেশের অভিভাবকদের নতুন শিক্ষাক্রম নিয়ে চিন্তার শেষ নেই। তারা আমাকে পেলেই জিজ্ঞাসা করেন পরীক্ষাটা কেন তুলে দিলাম। আমি বলি-একটু ধৈর্য ধরুন। আমাদের শিক্ষাজীবন দিয়ে ওদের শিক্ষাজীবনের মূল্যায়ন করবেন না। আমাদের শিক্ষাজীবনের বাস্তবতা আর ওদের বাস্তবতা এক নয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সামনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ আসছে। কী করতে হবে সে বিষয়ে ওরা-আমরা কেউ কিছুই জানি না। তাই ওদের সব ক্ষেত্রে প্রায়োগিক শিক্ষায় দক্ষ-যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা যে শিক্ষানীতি গ্রহণ করেছি তাতে ওরা দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠবে। আমি স্পষ্ট করে বলছি, আমাদের সন্তানদের পিছিয়ে পড়ার সুযোগ নেই।
শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ ন্যাশনাল স্টিম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত) অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সামনে চমকপ্রদ বক্তব্য দিয়ে নজর কাড়েন ক্ষুদে শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও আয়শা জারিয়া।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের এক হাজার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অংশ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অলিম্পিয়াডে অংশ নিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ অলিম্পিয়াডের কার্যক্রম চলবে। অক্টোবরে সেরা উদ্ভাবক ও প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

