ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:০৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:২৪ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন খান।
 
চলতি মাসের ২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মেহেদি হাসান খান।
 
চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষা সচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
রিট আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক।
 
এর আগে গত ৯ ও ২৪ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে আরো দুইটি রুল জারি করেছিলেন।