ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শিক্ষিকার নেতৃত্বে হামলা, ১৫ স্কুলছাত্র আহত

আপডেট: ০১:৪৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

index স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলায় পরাজয়ের প্রতিশোধ নিতে পরাজিত স্কুল দলের শরীর চর্চা বিষয়ক শিক্ষিকার নেতৃত্বে প্রতিপক্ষ দলের খেলোয়ারদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে ১৫ স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দূর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।
 
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ৪৪তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ দল দূর্গাপুর উচ্চবিদ্যালয় দলকে ২-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এরপর বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ দলের খেলোয়াররা একটি পিকআপ ভ্যানে কুড়িগ্রামে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। পথিমধ্যে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে ওত্ পেতে থাকা ওই বিদ্যালয়ের শিক্ষিকা আবেদা বেগম ছাত্রদের নিয়ে পিকআপ ভ্যানে হামলা চালায়। এ ঘটনায় ১৫ ছাত্র আহত হয়।
 
গুরুতর আহত রাব্বি, মাসুদ রানা, আজাদুল ইসলাম, রানা মিয়া, আরাফাত হোসেন, মানিক মিয়াকে চিকিত্সা দেয়া হচ্ছে। এছাড়াও আহত শাকিল, সজিব, শামিম, রিয়াজুল, আশিক, হূদয়, রিপন, সোহেল ও তারিক প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। ওই স্থানে পুলিশ পাহারা রয়েছে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম জামেরী হাসান বলেন, ‘দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দেয়া হয়েছে।
 
দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্পল কান্তি সরকার চিঠি প্রাপ্তির করা স্বীকার করে বলেন, ‘তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিভাগের জনপ্রিয়