ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

শিগগিরই বাজারে আসছে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাবিশ্বে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও বাড়ছে প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন বাজারে ছাড়তে উদ্যোগ নিয়েছে রাশিয়া।

বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। গত রোববার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান।

করোনার ভ্যাকসিনের বিষয়ে সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ জানান, স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ, ২০ জুলাইয়ের মধ্যেই এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হবেন বিজ্ঞানীরা। তার আগেই ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনটির শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রুশ বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া। গামালেই ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনস্টবার্গ সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ১২ থেকে ১৪ অগাস্টের মধ্যেই এই প্রতিষেধক বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তারা। জি নিউজ।