ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২:৩৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

শিগগিরই স্কুলে ফিরবে মেয়েরা: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাঈদ খোস্তি রোববার বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ২৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পরপরই মেয়ে শিক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।