শিশু অধিকার লঙ্ঘন করেছে মিয়ানমার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৭ এএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের শর্ত লঙ্ঘন করেছে মিয়ানমার। সম্প্রতি আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন নরওয়ের নিয়োগ করা আইনি বিশেষজ্ঞরা এ অভিমত দেন।
বিশেষজ্ঞরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর গবেষণা বিশ্লেষণ করে এসব আলামত পেয়েছেন। গত বছর আগস্টের শেষ দিকে শুরু হওয়া ওই অভিযানে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। যাদের অর্ধেকের বেশি শিশু। জাতিসংঘ মিয়ানমারের ওই অভিযানকে জাতিগত নির্মূলের বাস্তব ও জ্বলন্ত উদহারণ হিসেবে আখ্যায়িত করেছে।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ওই নির্মূল অভিযানে জাতিসংঘ কনভেনশনের শিশু অধিকারের অন্তত সাতটি ধারা লঙ্ঘন করেছে মিয়ানমার।
প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর অভিযানকে ইতিবাচকভাবে সহায়তা দিয়েছে দেশটির সরকার। এমনকি নৃশংস অভিযানের জন্য দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে নিবৃত্ত করা কিংবা নিন্দা করেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
১৯৯১ সালে শিশু অধিকারবিষয়ক জাতিসংঘের কনভেনশনে সই করেছে মিয়ানমার। কাজেই সে অনুসারে দেশটি এ আইন মানতে বাধ্য।তবে এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
জাতিসংঘের কনভেনশন অনুসারে সহিংসতা, নির্যাতন, অবজ্ঞা, যৌন ও অন্যান্য হয়রানি, আটকাবস্থা এবং অমানবিক আচরণ থেকে শিশুদের সুরক্ষা দেয়নি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার।জাতিসংঘকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা লঙ্ঘন করে নির্বিচারে রোহিঙ্গা শিশুদের হত্যা, নির্যাতন, দুর্ব্যবহার ও লিঙ্গভিত্তিক সহিংসতা চালিয়েছে।
প্রতিবেদনের সহ-লেখক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শরণার্থী আইনের ইমেরিটাস অধ্যাপক গুয়া গুডইউন গিল বলেন, শিশু অধিকার লঙ্ঘনের যে তালিকা আমরা পেয়েছি, তা পুঙ্খানুপুঙ্খ না। এখানে কেবল মারাত্মক লঙ্ঘনগুলোই তুলে ধরা হয়েছে। এতে একই ধরনের আরও সহিংসতা থাকার আশঙ্কা রয়েছে।
আগামী সপ্তাহে প্রতিবেদনটি প্রকাশ করার আগে বার্তা সংস্থা রয়টার্স সেটি দেখতে সক্ষম হয়েছে।
তথ্যসূত্র - রয়টার্স, বিবিসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


