ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

শিশু আসিফা গণধর্ষণ-হত্যা মামলায় ৬ জন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছর বয়সী শিশু আসিফাকে গণধর্ষণ ও হত্যা মামলায় ছয়জন দোষী সাব্যস্ত হয়েছে। ওই মামলার সাত আসামীর মধ্যে অপরজনকে খালাস দিয়েছে আদালত। তবে অভিযুক্ত ব্যক্তিদের সাজার মাত্রা এখনও ঘোষণা করেননি আদালত।

এর আগে গত ৩ জুন এই মামলার ক্যামেরা ট্রায়াল শেষ হয়। এরপর পাঞ্জাবের পাঠানকোটের জেলা ও সেশন জজ তেজবিন্দর সিংয়ের বিশেষ আদালত এই রায় দেন।

মামলার অভিযোগপত্রে জানা যায়, গত বছরের ১০ জানুয়ারি মুসলিম যাবাবর গোষ্ঠীর আট বছর বয়সী শিশু আসিফাকে অপহরণ করা হয়। পরে তাকে কাঠুয়া জেলার একটি মন্দিরে আটকে রাখা হয়। সেখানে তাকে নেশার দ্রব্য দেয়া হতো এবং না খাইয়ে রাখার পাশাপাশি দিনের পর দিন ধর্ষণ করা হয়।

শেষপর্যন্ত ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পাথর দিয়ে তার মাথা থেতলে দেয়া হয়। পরে ১৭ জানুয়ারি একটি জঙ্গল থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

-জেডসি