শিশু একাডেমির বইমেলা ১৬ মার্চ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৩১ পিএম, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার
আগামী ১৬ মার্চ ‘শিশু একাডেমি বইমেলা’ শুরু হচ্ছে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। এগার দিনব্যাপী এ মেলা আয়োজনের যাবতীয় প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে।
বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু একাডেমির পক্ষ থেকে ‘দৌড়াই বাংলাদেশের জন্য’ শীর্ষক এক ‘ম্যারাথন দৌড়’এর আয়োজন করা হয়েছে।
১৬ মার্চ ‘ শিশু একাডেমির বইমেলা’ উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শিশু একাডেমি সূত্রে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
একাডেমির পরিচালক ও শিশু সাহিত্যিক আনজীর লিটন জানান , মেলায় অংশগ্রহণকারী সংস্থার মাঝে স্টল বরাদ্দ দেয়া হচ্ছে । মেলায় ২৫ ভাগ কমিশন দিয়ে বই বিক্রি করবে অংশ নেয়া স্টলগুলো।
তিনি জানান, বইমেলায় দেশের ৬০টি সৃজনশীল প্রকাশনা ও প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বাংলা একাডেমি, শিশু একাডেমি, মুক্তধারা, অন্য প্রকাশ, মওলা ব্রাদার্স, অনন্যা, আগামী, সময়, জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থকেন্দ্র, নজরুল ইন্সটিটিউট,অন্বেষণ, অবসর, পাঠক সমাবেশসহ ষাটটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।
মেলায় শিশু-কিশোরদের উপযোগী বই প্রকাশ করা প্রকাশনা সংস্থাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে যে সব প্রকাশনা সংস্থা সৃজনশীল বইয়ের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু’র ওপর গ্রন্থ প্রকাশ করেছে, সে সব সংস্থাও মেলায় অংশ নিতে পারবে বলে একাডেমি থেকে জানান হয়।
একাডেমি পরিচালক আরও জানান, এবার মেলা উপলক্ষে শিশু একাডেমি বেশ কিছুসংখ্যক নতুন বই প্রকাশ করেছে। নতুন বইগুলোসহ শিশু একাডেমির কয়েকশত বই বিক্রি করা হবে। বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক, শিশুদের শিক্ষামূলক ও মেধা চর্চা বিষয়ক বইও এই মেলায় বিভিন্ন স্টলে পাওয়া যাবে।
শিশু একাডেমি বইমেলা এবার চলবে ১১ দিন । চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে মেলা শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত। ছুটির দুই দিনে মেলার সময় বাড়ানো হবে বলে একাডেমি থেকে জানান হয়।
মেলা উপলক্ষে প্রতিদিনই মেলার মঞ্চে থাকবে আলোচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন, বই নিয়ে আলোচনা, শিশুদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






