শিশু দিবাযত্ন কেন্দ্র বিলের খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: পিআইডি
দেশের পেশাজীবী ও কর্মজীবী মায়েদের সন্তানদের দেখভালের জন্য আজ সোমবার মন্ত্রিপরিষদ শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে দিন দিন পেশাজীবী ও কর্মজীবী নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিলটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উত্থাপন করে।
তিনি জানান, প্রস্তাবিত আইন অনুযায়ী সরকারি, আধা সরকারি/স্বায়ত্তশাসিত, বাণিজ্যিক ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) মাধ্যমে দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা যাবে। এ চার উপায়ে কেন্দ্র করতে চাইলে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের জন্য আলাদা কর্তৃপক্ষ থাকবে। আর কেন্দ্রগুলো মনিটরিং করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রলায়।
সচিব আরও জানান, দিবাযত্ন কেন্দ্রে শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি থাকলে আইন মতে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করা যাবে। সেই সাথে নিবন্ধন ছাড়া কেন্দ্র পরিচালনা করলে অনধিক ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
এছাড়া, মন্ত্রিপরিষদের সভায় লক্ষ্মীপুর ও বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিলের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। বিলগুলো হলো ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০’ এবং ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০’।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











