ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

শিশুদের জন্যে ফাইজারের টিকার অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৫ মে ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্যে ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে।
মার্কিন সংবাদ মাধ্যমের খবরে সোমবার এ কথা বলা হয়েছে।
একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের জন্যে ফাইজার কোভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দিবে বলে ধারনা করা হচ্ছে। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে।
টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ঔষধ প্রশাসনের একজন মুখপাত্র। তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছ্বতার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্যে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে।