শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করতে হবে : চুমকি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৫ এএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শূন্য থেকে ৫ বছর বয়সের মধ্যে শিশুর ৮০ শতাংশ মানসিক বিকাশ সাধিত হয়। তাই শিশুর প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করতে হবে এবং তাদেরকে ধমক দেয়া যাবে না। শিশুদের প্রহার করা কিংবা অপমান করা থেকে বিরত থাকতে হবে।
আজ বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ’ কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষক-অভিভাবকদের প্রতি এ কথা বলেন। বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘গড়তে শিশুর ভবিষ্যৎ , স্কুল হবে নিরাপদ।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেকশনের চিফ জন লিবি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক আনজির লিটন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুরা কৌতুহলী। তারা নানা বিষয়ে প্রশ্ন করে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলি, ‘চুপ’ থাক। ‘এত প্রশ্ন কর কেন’। এই ধরণের আচরণ শিশুকে হতাশ করে। শিশুরা হীনমন্যতায় ভোগে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত করে।’
মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা হল আমাদের আগামী। আগামী দিনকে সমৃদ্ধ করতে হলে সুস্থ শিশুর বিকল্প নেই। সুস্থ শিশুর পূর্বশর্ত সুস্থ মা। প্রতিটি নারী কারো, না কারো মা। আমাদের আগামীকে সুন্দর করতে হলে প্রতিটি নারীকে ভাল রাখতে হবে। তাদের যতœ নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের ব্রেইল-এর মোড়ক উন্মোচন করেন এবং এক জন প্রতিবন্ধীর হাতে ব্রেইল তুলে দেন।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শিশু একাডেমী প্রাঙ্গণে ৭দিন ব্যাপি খেলনা মেলার উদ্বোধন করেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











