ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শিশুরা ঝরে গেলে আমরা ব্যর্থ হয়ে যাব : মেহের আফরোজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০৭ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেছেন, শিশুরা আম গাছের মুকুলের মতো। মুকুলকে যেমন লালন পালন ও যত্ন করতে হয় ঠিক তেমনি শিশুদের লালন পালন করতে হয়। শিশুরা যদি ঝরে যায় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব।

তিনি বলেন, শিশুদের সাথে কি আচরণ করতে হবে তা নিজেদের বিবেক দিয়ে করতে হবে। বিবেকহীন মানুষ শিশুকে ভালবাসতে জানে না। বিবেকহীন মানুষের বিবেক ফিরিয়ে আনতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকা মহানগরীর সবুজবাগ থানার বাসাবো ৫ নং ওয়ার্ডের রাজারবাগের অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ে ‘লায়নস ক্লাব অব ঢাকা ফেইম এন্ড ফেইথ’ আয়োজিত আন্তর্জাতিক শিশু মর্যাদা সপ্তাহ-২০১৫ (চিলড্রেন ডিগনিটি উইক-২০১৫) উপলক্ষে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এতে বক্তব্য রাখেন জিএমটি এরিয়া লিডার লায়ন নাজমুল হক, লায়ন শফিকুল আযম ভূইয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন , ও অভয় বিনোদিনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সাহা প্রমুখ। এত সভাপতিত্ব করেন লায়ন চিত্ত রঞ্জন দাস।

মেহের আফরোজ চুমকি বলেন, বিশ্বের ২০৮টি দেশে লায়ন সমাজসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করছে। তারা শিশুর জন্য নিরপেক্ষ বিশ্ব ব্যবস্থা তৈরী করার চেষ্টা করছে। আমার পিতা শহীদ ময়েজউদ্দিনও একজন লায়ন ছিলেন।

তিনি বলেন, সমাজে অনেক কাজ রয়েছে যা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। জণগণকে নিয়ে সম্মিলিতভাবে এসব কাজ করতে হবে। মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের উচিত শিশুদের প্রতি আরো গুরুত্ব দেয়া। তিনি বলেন, দারিদ্র বিমোচনের শিক্ষা শিশুদের কাছে পৌছে দিতে হবে।

এই বিভাগের জনপ্রিয়