শীতকালীন সবজিতে স্বস্তি যশোরের ক্রেতাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
যশোর জেলার ৮ উপজেলার হাট-বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। ইতোমধ্যে বিভিন্ন প্রকার সবজির দাম কমে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে।সবজির দাম কমে যাওয়ায় স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন জেলার নিম্ন বিত্ত,মধ্যবিত্তসহ সকল শ্রেণীর ক্রেতারা।
জেলা শহরের বড় বাজারসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে খোঁজখবর নিয়ে জানা গেছে,বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি ফুল কপি ১০-১৫ টাকা দরে,বাঁধা কপি প্রতি কেজি ১০-১২ টাকা দরে,প্রতি কেজি শিম ২০ টাকা দরে, বেগুন প্রতি কেজি ১৫-২০টাকা দরে, পালংশাক প্রতি কেজি ১৫-২০ টাকা দরে, টমেটো প্রতি কেজি ২০টাকা দরে,ওলকপি প্রতিকেজি ১০-১৫ টাকা দরে, লাল শাক ও সবুজ শাক প্রতিকেজি ১৫-২০ টাকা দরে, মুলা প্রতিকেজি ২০ টাকা দরে, লাউ সাইজ ভেদে প্রতিটি ২০-২৫ টাকা দরে, নতুন আলু প্রতিকেজি ২০-২৫ টাকা দরে,পেঁয়াজের কালি প্রতি কেজি ১০-১৫ টাকা দরে, মিষ্টি কুমড়া প্রতিকেজি ২৫-৩০টাকা দরে, বরবটি প্রতি কেজি ২৫ টাকা দরে, গাজর প্রতি কেজি ৪০টাকা দরে, কাচা মরিচ প্রতি কেজি ৬০টাকা দরে, নতুন পেঁয়াজ প্রতি কেজি ৩০টাকা দরে বিক্রি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে জেলার ৮ উপজেলায় ১৫হাজার ৩শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ৩হাজার ৫শ’ ১০ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ৩হাজার ২শ’ হেক্টর জমিতে,শার্শা উপজেলায় ২হাজার ২শ’৩০ হেক্টও জমিতে,মণিরামপুর উপজেলায় ১হাজার ৯শ’৬০ হেক্টর জমিতে,ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৭শ’৫০ হেক্টর জমিতে,বাঘারপাড়া উপজেলায় ১হাজার ১শ’৫০ হেক্টর জমিতে,কেশবপুর উপজেলায় ৯শ’৭৪ হেক্টর জমিতে এবং অভয়নগর উপজেলায় ৫শ’২৬ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।বিভিন্ন এলাকার মাঠে শীতকালীন সবজির ফলনও ভালো হয়েছে। এ জেলার ৮উপজেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩লাখ ৫১ হাজার ৯শ’ মেট্রিক টন।
যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মইনুল জানান,সদর,চৌগাছা,ঝিকরগাছা,বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকা শীতকালীন সবজি উৎপাদনের জন্য উর্বর ভুমি।এখানে উৎপাদিত বিষমুক্ত সবজির চাহিদা সর্বত্র রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক জানান, শীতকালীন সবজি চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক সহজশর্তে চাষিদের ঋণ দিয়েছে।মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








