শীতে গরম নাকি ঠান্ডা পানি পান করা উচিত?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
শীতে ঠান্ডা পানিতে গোসল করতে ভয় পান কমবেশি সবাই। তবে পান করার সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার অর্থাৎ নরমাল পানি পান করতেই পছন্দ করেন। শীতকালে নরমাল পানিও বেশ ঠান্ডা থাকে তাপমাত্রার কারণে। তবে শীতের মৌসুমে অতিরিক্ত ঠান্ডা পানি পান না করাই ভালো।
আসলে আবহাওয়ার গতিপ্রকৃতি অনুসারে, খাওয়া-দাওয়া পরিবর্তন করতে হয়। শীতে শরীরকে গরম রাখার জন্য গরম জিনিস বেশি খাওয়া হয়। একইভাবে, গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া হয়।
যদিও এখন অনেকেই আছেন, যারা সব সময়ই অল্প গরম বা গরম পানি পান করেন। ঠান্ডার সময় গরম জিনিস খাওয়া উচিত যাতে স্বাস্থ্যবান থাকা যায় ও পুরো দিন শরীর হাইড্রেট থাকে।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে ঠান্ডা পানি পান করলে হজমের ওপর তার প্রভাব পড়ে। তাই প্রত্যেকের তার শরীরের তাপমাত্রা অনুযায়ী সকালে হালকা গরম পানি পান করা উচিত। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
একইভাবে অতিরিক্ত গরম পানিও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডার মধ্যেও হালকা গরম পানি পান করুন। যার তাপমাত্রা ৬০-১০০ ফারেনহাইট (১৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের) এর মধ্যে হওয়া উচিত।
আপনি যদি খুব কাশির সমস্যায় ভোগেন, তাহলে এমন পানি পান করা উচিত যাতে সহজে কাশি বেরিয়ে আসে। তাই খুব গরম বা খুব ঠান্ডা পানি পান করবেন না। হালকা গরম পানি পান করুন। হালকা গরম পানি পান করলে শরীরের টক্সিন দূর হয়।
ঠান্ডায় বদহজম, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে। এতে ঘুমের অভাব ও ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। আপনারও যদি এমন সমস্যা হয়, তাহলে কুসুম গরম পানি পান করতে পারেন। তাতে আপনি অনেক স্বস্তি পাবেন।
সূত্র: এবিপি লাইভ
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার








