শীতে গরম পানিতে গোসল করা ভালো না ক্ষতিকর?
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ভোররাতে গায়ে কাঁথা জড়াতে হচ্ছে। ভোরে দেখা মিলছে কুয়াশার। ইতোমধ্যে অনেকেই শীতল আমেজে গা ভাসিয়ে দিচ্ছেন। শুরু করে দিয়েছেন গরম পানি দিয়ে গোসল করা।
কেউ কেউ আবার বিপক্ষে বলেন। তাদের মতে গরম পানি দিয়ে গোসল করলে শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আসলে কি তাই? চলুন জেনে নিই বিশেষজ্ঞের মত-
গরম পানিতে কি গোসল করা উচিত?
বিশেষজ্ঞের মতে, তাপমাত্রা কমলে গরম পানিতে গোসল করাই যায়। এতে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই যারা মনে করেন, গরম পানিতে গোসল করলে শরীর গরম হয়ে যেতে পারে, তাদের ধারণা ভুল। বরং এসময় হালকা গরম পানিতে গোসল করলে তাতেই সুস্থ থাকবে শরীর।
গরম পানিতে গোসল করলে কী কী উপকার মিলবে?
ঠান্ডা লাগার আশঙ্কা কমে
গরম পানিতে গোসল করলে ঠান্ডা লাগার আশঙ্কা কমে। তাই যাদের মাঝে মধ্যেই সর্দি-কাশি হয়, তারা শীতে অবশ্যই গরম পানিতে গোসল করবেন।
bath3
শ্বাসকষ্টের আশঙ্কা কমে
শীতে শ্বাসকষ্টের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই এই সমস্যায় ভুক্তভোগীরাও নিয়মিত গরম পানিতে গোসল করুন। পাশাপাশি ধুলো-বালি এড়িয়ে চলুন। এতে শ্বাসকষ্টের আশঙ্কা কমবে।
বাতের ব্যথা কমবে
এসময় বাতের ব্যথা-বেদনা বাড়ে। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা অবশ্যই নিয়মিত গরম পানিতে গোসল করুন। তাহলে আরাম পাবেন।
প্রতিদিন গোসল করুন
শীত পড়লেই অনেকে প্রতিদিন গোসল করতে চান না। এই ভুলেই শরীরের বারোটা বাজে। ত্বকের উপর ভিড় জমায় অসংখ্য জীবাণু। এসব জীবাণু শরীর খারাপ করে দিতে পারে। তাই ঠান্ডা পড়লেও রোজ গোসল করতে হবে। উষ্ণ পানিতে করুন। তাতেই একাধিক সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
শিশু ও বয়স্কদের সামলে রাখুন
শীতের সঙ্গে বেড়েছে একাধিক ভাইরাসের প্রভাব। আর এসব ভাইরাস শরীরে বাসা বাঁধলে বিপদ হতে পারে। জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। বিশেষত, শিশু ও বয়স্কদের এই সমস্যা বেশি হয়। তাই তাদের সাবধানে রাখা জরুরি। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা দিন। এতে আশঙ্কা কমবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










