শুধু পদ্মাপাড়ে না, সারাদেশে উৎসব করবেন: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
পদ্মা সেতুর উদ্বোধনে শুধু পদ্মা পাড়েই না, সারা বাংলাদেশে উৎসব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশবাসীর অভূতপূর্ব সাড়ার কারণে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রংপুরের পল্লী জনপদ এবং কোটালীপাড়ার ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করেন।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনে উৎসব করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উৎসবটা শুধু পদ্মার পাড়েই হবে না, সারা বাংলাদেশে এই উৎসবটা করবেন। আমি চাচ্ছি বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় উৎসব হোক। কারণ এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল।’
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দেওয়ার পর দেশবাসী যে সমর্থন জানিয়ে এসেছে, সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে মানুষের যে অভূতপূর্ব সাড়া, সেটাই আমাকে সাহস জুগিয়েছিল। এটাই আমাকে শক্তি জুগিয়েছিল। কারণ মানুষের শক্তিতেই আমি বিশ্বাস করি। আজকে এই পদ্মা সেতু আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি করতে পেরেছি। এত বাঁধা বিঘ্ন অতিক্রম করে।’
শেখ হাসিনা বলেন, ‘কারণ এই পদ্মা সেতু নিয়ে কত কথা, কত অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। কানাডার কোর্ট মামলায় রায় দিয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্ত অভিযোগ এনেছে সব ভুয়া, মিথ্যা। দুর্নীতির কোনো অভিযোগ এখানে টেকে নাই। আমরা আমাদের পক্ষে রায় পেয়ে গিয়েছিলাম।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেতু নির্মাণের সাথে যারা সংশ্লিষ্ট, সবাইকে ধন্যবাদ জানাই, আর আমি কৃতজ্ঞতা জানাই আমার দেশবাসীকে। সেই সময় দেশবাসীর থেকে এমন অভূতপূর্ব সাড়া যদি আমি না পেতাম, তাহলে এটা আমি করতে পারতাম না।’
পদ্মা সেতু নির্মাণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী আমাজন এবং তারপরে হচ্ছে পদ্মা। এখানে যে আমরা একটা সেতু করতে পারি এটা অনেকেরই ধারণা ছিল না। তার ওপর এই সেতুটা হচ্ছে দ্বিতল সেতু। নিচ দিয়ে ট্রেন যাবে, ওপর দিয়ে গাড়ি যাবে এটাও একটা কঠিন কাজ।’
শেখ হাসিনা বলেন, ‘এই সেতু করতে গিয়ে সেখানে আমাদের ওপর একটা মিথ্যা অভিযোগ, দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিল। যেটা আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমরা এখানে দুর্নীতি করতে বসিনি। নিজের ভাগ্য গড়তে বসিনি। দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, দেশের উন্নয়ন করতে এসেছি।’
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











