শূন্যে ভাসছে জাহাজ! আদৌ কি সম্ভব?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জাহাজ কিংবা যেকোনো নৌযান পানিতে চলবে এটাই স্বাভাবিক। কিন্তু পানিতে না চলে তা যদি শূন্যে ভেসে বেড়ায় তাহলে যে কারোরই চোখ ছানাবড়া হবে। আর এমন অদ্ভূত দৃশ্য দেখেছেন ডেভিড মরিস নামে এক ব্যক্তি। তবে সঙ্গে সঙ্গেই সে ঘটনা ক্যামেরাবন্দী করতে ভোলেননি তিনি।
ইংল্যান্ডের কর্নওয়ালে ফ্যালমাউথের কাছে একটি গ্রাম্যপল্লী থেকে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি পানির ওপর শূন্যে বিশাল এক ট্যাঙ্কার ভেসে বেড়াতে দেখেন।
তবে বিষয়টি বিজ্ঞান বৈ আর কিছুই নয়। এটি দৃষ্টি বিভ্রমের একটি উদাহরণ যা মরীচিকা (সুপিরিয়র মিরেজ) হিসেবে আমাদের কাছে পরিচিত। এই ধরনের বিভ্রম আর্কটিক অঞ্চলে প্রায়ই ঘটে। ব্রিটেনের শীতেও এই বিরল মরীচিকা দেখা যেতে পারে।
কিভাবে ঘটে এই ঘটনা: এই ধরনের দৃষ্টিবিভ্রম মূলত আবহাওয়াগত কারণে ঘটে। বিজ্ঞানীরা এটিকে তাপমাত্রা বিপর্যয় (টেম্পারেচার ইনভারশন) হিসেবে অভিহিত করেছেন। যখন টেম্পারেচার ইনভারশন ঘটে তখন উষ্ণ বায়ু শীতলতর বায়ুর ওপর থাকে। এতে আমাদের দৃষ্টিশক্তির বিপর্যয় ঘটে। ঠিক তখনই এমন দৃষ্টিবিভ্রম হয়।
শীতল সমুদ্রের ওপর ঠাণ্ডা বাতাস বইছিল, তার ওপরের স্তরে আবার ছিল উষ্ণ বায়ুপ্রবাহ। যেহেতু ঠাণ্ডা বাতাস উষ্ণ বাতাসের চেয়ে ঘন, তাই এটি স্থল বা উপকূলে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখের দিকে আলোর প্রবেশপথ বাঁকিয়ে দেয়, ফলস্বরূপ অনেক দূরবর্তী বস্তু ভিন্নভাবে নজরে আসে।
আবহাওয়াবিদ ডেভিড ব্রাইন বলেন, সুপিরিয়র মিরেজগুলো বিভিন্ন ধরণের চিত্র তৈরি করতে পারে। এখানে একটি দূরবর্তী জাহাজকে তার আসল অবস্থান থেকে উঁচুতে ভাসতে দেখা যাচ্ছে। আবার কখনও কখনও দিগন্তসীমার নিচের কোনো বস্তুও দৃশ্যমান হতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

