শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায় আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার
শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায় আজ ঘোষণা করা হবে। রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে পৈতৃক বাড়িতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে করা বিস্ফোরকদ্রব্য আইনে এ মামলা করা হয়।
গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ দিন ধার্য করেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু সাংবাদিকদের জানান, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের জন্য দিন ধার্য করেছেন। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের অস্থায়ী এজলাসে একই বিচারক মো. জাহিদুল কবির একই ঘটনায় দায়ের করা দণ্ডবিধির আরেকটি মামলায় রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছেন।
মামলার নথি বলছে, ১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ফ্রিডম পার্টির নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করা হয়। তিনি তখন ওই বাসাতেই থাকতেন। ঘটনার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন।
এ ঘটনায় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ৩২ নম্বরের বাড়িতে অতর্কিতে গুলিবর্ষণ ও বোমা হামলা করে এবং হামলাকারীরা তখন ‘কর্নেল ফারুক-রশিদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে মামলাটি তদন্ত করে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি ১১ জনকে অভিযুক্ত করে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মামলার আসামিরা হলেন, গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হোমায়েন কবির, মো. শাজাহান বালু, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহমেদ ও এইচ কবির।
আসামিদের মধ্যে প্রথম চারজন কারাগারে, শেষের তিনজন পলাতক এবং অপর আসামিরা জামিনে রয়েছেন।
২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






