ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:০১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।

ওই প্রতিনিধি দলে ছিলেন দলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।

আগামী ৫ জুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে অংশ নেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্যদের জন্য ইফতারের দাওয়াত কার্ড পাঠানো হয়।