শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহ চারজনকে গ্রেপ্তার করেছে মালয়েশীয় পুলিশ। যাদের মধ্যে এক রোহিঙ্গা আছেন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিল বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ।
গত ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম বিভাগ।
গতকাল মঙ্গলবার দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দুইজন মিয়ানমারের, একজন ভারতের আর একজন ফিলিপাইনের নাগরিক।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আবদুল খালেক। এরপর ২৪ জুন কেডাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
৪১ বছর বয়সী এই রোহিঙ্গা যুবক নির্মাণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় কাজ করছিল বলে মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মালয়েশিয়ান পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বদর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করার কারণে আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হুমকিদাতা ওই রোহিঙ্গা যুবক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











