ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:৩১:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

শেখ হাসিনার সঙ্গে শর্মিলা ঠাকুরকেও ‘ডি-লিট’ দেওয়া হবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৪ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকরকেও ডিলিট সম্মানে ভূষিত করবে পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

 

আগামী ২৫ মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীর আচার্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে শান্তিনিকেতনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর পরের দিন অর্থাত্‍ ২৬ মে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এখানেই ডি-লিট উপাধি দেওয়া হবে শেখ হাসিনা ও শর্মিলা ঠাকুরকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।



২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দিনে ডি-লিট সম্মান দেওয়া হবে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এসএম ইউসুফকেও।