শ্রদ্ধা-সম্মানে হালিমা খাতুনকে বিদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৪:০৬ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার
প্রয়াত ভাষা সৈনিক হালিমা খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় হালিমা খাতুনের মরদেহ। সেখানে তার সহযোদ্ধা, সহকর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই শ্রদ্ধা পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণলায়ের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ৫২ এর ভাষা সৈনিকরাই জাতি বিনির্মানে ভূমিকা রেখেছেন। তার অসাম্প্রদায়িক জীবন দর্শন, মুক্তিযুদ্ধ পরবর্তী সমাজ বিনির্মানে অনেক প্রভাব ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে তার সাহিকত্যকর্মের প্রভাব রয়েছে। তার মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন উপাচার্য।
ভাষা আন্দোলনের সময়ের স্মৃতি চারণ করে আরেক ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু বলেন, পশ্চিম পাকিস্তানে কারফিউ ভেঙে প্রথম যে নারীদের মিছিলটি বেরিয়েছিল তার নেতৃত্বে ছিলেন হালিমা খাতুন।
বর্ষীয়ান সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানী বলেন, ‘মরার পরে জাতির যে ক্ষতি হয়েছে এইটা আমরা বুঝতে পারি। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অথচ রাষ্ট্র বা সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তর তার কোনো খবর নেয়নি। এটা তার প্রতি রাষ্ট্রের অকৃতজ্ঞতা। এ দুঃখটা সাংঘাতিকভাবে আমাদেরকে কষ্ট দেয়।’
বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে থাকবে হালিমা খাতুনের মরদেহ। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদে জানাজা শেষে বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন।
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- দেশের বাজারে কমল সোনার দাম











