শ্রীলংকার কাছে টি-২০ সিরিজও হারালো টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১২ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ওয়ানডের পর শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শুক্রবার সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলো শ্রীলংকা। এর আগে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে শ্রীলংকা।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১৬ রানে শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। এরপর সপ্তম ওভারে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তুকে ৩২ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।
দশম ওভারের প্রথম বলে শ্রীলংকার তৃতীয় উইকেটের পতন ঘটান আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৫৬ রানে ৩ ব্যাটারকে শিকার করে শ্রীলংকার উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের বোলাররা।
তবে চতুর্থ উইকেটে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন শ্রীলংকার হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা। ৬৫ বলে ১০২ রান যোগ করেন তারা। সামারাবিক্রমা ও ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান শ্রীলংকার।
৬টি চারে ৪২ বলে অপরাজিত ৫১ রান করেন সামারাবিক্রমা। ৪টি করে চার-ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৬৩ রান করেন ডি সিলভা। বাংলাদেশের রাবেয়া-নাহিদা ও ফাহিমা ১টি করে উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারেই ওপেনার রুবিয়া হায়দারকে হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ফারজানা হক ও সোবহানা মোস্তারি। ৫০ রানের মধ্যে বিদায় নেন তারা। ফারজানা ১০ ও মোস্তারি ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন।
চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও মুরশিদা খাতুন ৩৩ রান যোগ করলেও বাংলাদেশের আস্কিং রেট ততক্ষণে ১২ ছাড়িয়ে যায়। ২টি চারে ৩৩ বলে ৩১ রানে থামেন নিগার। শেষ ৫ ওভারে দ্রুত রান তোলার প্রয়োজন পড়লেও সেটি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ১১ ও মুরশিদা ৮ রান করেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকার কাছে ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











