শ্রীলঙ্কায় বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৩১১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কয়েকটি চার্চ ও তারকা মানের হোটেলে একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে শোক পালন করছে স্তব্ধ বিমূঢ় শ্রীলঙ্কাবাসী। গত রবিবারের ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ জনের দাঁড়িয়েছে। কলম্বো পুলিশের মুখপাত্র রাবন গুসাসেকারা মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আহত পাঁচ শতাধিক মানুষের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে মারা গেছেন।
আজ সকালে তিন মিনিট নীরবতার মধ্য দিয়ে ভারত মহাসগারের এই নৈসর্গিক দ্বীপ দেশে রাষ্ট্রীয় শোক পালনের কার্যক্রম শুরু হয় বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়। পুরো দেশে সব সরকারি-আধা সরকারি ভবনে জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। বোমায় ক্ষতিগ্রস্ত সেন্ট সেবাস্টিয়ানের গির্জায় শেষকৃত্য শেষে নিহতদের কয়েকজনকে শোয়ানো হয় গণকবরে।
দুই দিন আগে ঠিক একই সময়ে এই গির্জাটিসহ সাত জায়গায় বোমা হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার না করলেও দেশটির একটি গোষ্ঠি এই হামলায় জড়িত থাকতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আভাস দিয়েছে। তবে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ এখন পর্যন্ত পরিস্কার করে কিছু নিশ্চিত করেনি।
এদিকে হামলার দুদিন পর বসছে সংসদ অধিবেশন। এখান থেকে হামলার বিষয়ে সরকারি বিবৃতি আসবে বলে ধারণা করা হচ্ছে।
রবিবারের ওই হামলায় এপর্যন্ত ৪০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কান পুলিশ। যদিও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় হামলাকারীরা শ্রীলঙ্কান হলেও তাদের সঙ্গে বিদেশীদের যোগাযোগ থাকতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। এটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। এছাড়া হামলার ঘটনায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে শ্রীলঙ্কায় এসেছে পৌঁছেছে ইন্টারপোলের একটি টিম।
শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশে খ্রিস্টধর্মে বিশ্বাসী ক্যাথলিকদের সংখ্যা ছয় শতাংশ মাত্র। ইস্টারের প্রার্থনার কারণে গির্জায় বেশ ভিড় ছিল, তাই এই নির্দিষ্ট সময়টাকেই জঙ্গিরা বেছে নিয়েছে বলে মত কলম্বো পুলিশের।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











