ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৮:২৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

শ্রীলঙ্কায় শিরীন শারমিন ও আফগান প্রতিনিধির বৈঠক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪০ এএম, ৯ অক্টোবর ২০১৭ সোমবার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আফগান পার্লামেন্টের ইতিবাচক ভূমিকা বাংলাদেশের অবস্থানকে সুদূঢ় করবে।

 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সার্ক স্পিকারস এন্ড পার্লামেন্টারিয়ান্স এসোসিয়েশনের ৮ম সম্মেলনের দ্বিতীয় দিনে আফগানিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার ও ডেলিগেশন প্রধান মোহামেদ নাজির আহমাদজাইর সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। গতকাল ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


সাক্ষাতকালে নাজির আহমাদজাই বলেন, রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারের নির্যাতন ঘৃণ্য ও মানবতাবিরোধী। এ বিষয়ে তিনি আফগানিস্তান পার্লামেন্টের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্পিকার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূঢ় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেননি, খাবার পানি, খাদ্য সরবরাহের ব্যবস্থাও করেছেন। তাঁর সময়োচিত নেতৃত্বের কারণে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার সীমান্তে জীবন বাঁচানোর স্বপ্ন দেখছে।


শেখ হাসিনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দৃঢ় কন্ঠে পাঁচটি প্রস্তাব উস্থাপন করেছেন, যা রোহিঙ্গাদের পুর্নবাসন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও ড. শিরীন শারমিন উল্লেখ করেন।


আহমাদজাই স্পিকারকে জানান, রোহিঙ্গা ইস্যুতে প্রয়োজনে আফগানিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনা হবে। তিনি আফগানিস্তানের সংসদীয় একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রেরণের আশ্বাস দেন।