শ্রীলঙ্কায় হামলা: দায় স্বীকার করল জামাত আল-তাওহিদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী।
সোমবার আল-আরাবিয়া টিভি চ্যানেলের টুইটারে গোষ্ঠীটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে এই তথ্য জানানো হয় বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
এছাড়া যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাটি জানায়, গত রোববারের বোমা হামলাগুলোর মধ্যে কমপক্ষে সাতটি আত্মঘাতী।
শ্রীলঙ্কার ফরেনসিক সার্ভিসের এক তদন্তকারীর বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থাটি।
এসব হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ২৯০ জন হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাশেখর। এছাড়া এসব হামলায় ৫০০ জন আহত হয়েছেন।
এর আগে গতকাল রোববার রাতে সবশেষ ২০৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল শ্রীলঙ্কার পুলিশ।
এসব হামলার পরিপ্রেক্ষিতে কলম্বো এবং এর আশপাশের দুটি এলাকা থেকে এ পর্যন্ত ২৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সবাই চরমপন্থি গোষ্ঠীর সদস্য।
এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রাজিথা সেনারাত্নে বলেছেন, ন্যাশনাল তাওহিদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, ন্যাশনাল তাওহিদ জামাত হলো স্থানীয় পর্যায়ের একটি মৌলবাদী মুসলিম গোষ্ঠী। এসব বোমা হামলার সঙ্গে জড়িত আত্মঘাতীদের প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক।
তিনি আরও বলেন, গত ৪ এপ্রিল আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থারা এসব হামলার বিষয়ে সতর্ক করেছিল। আইজিপিকে জানানো হয় ৯ এপ্রিল। কিন্তু এই ধরনের হামলার কথা কেউ বিশ্বাস করিনি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











