শ্রীলঙ্কায় হামলাকারীদের একজন নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
শ্রীলঙ্কায় রোববার গির্জা ও হোটেলে যে হামলা হয়েছে তার পিছনে রয়েছে নয়জন আত্মঘাতী হামলাকারী। এসব হামলাকারীদের মধ্যে একজন নারীও রয়েছে।
শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
ইস্টার সানডের দিন রোববার সকালে শ্রীলঙ্কায় অল্প সময়ের ব্যবধানে পরপর ছ’টি বিস্ফোরণ হয়। ওই হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলায় আহত হয়েছেন আরো ৫ শতাধিক মানুষ। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
বুধবার উপ প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে সাংবাদিকদের বলেন, ইস্টার সানডের দিন যে নয় হামলাকারী ওই হামলা চালিয়েছিলো তাদের একজন নারী। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি।
এদিকে ওই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বুধবার আরো ১৮ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা তাদের জিজ্ঞাসাবাদ করছে। এ নিয়ে গত তিন দিনে মোট ৬০ জনকে আটক করা হয়েছে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তারা আত্মঘাতী বোমারুদের ‘ইসলামিক স্টেটের যোদ্ধা’বলে বর্ণনা করেছে। যদিও এই দাবির সপক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি তারা।
গত কয়েক মাস আগে নিউজিল্যান্ডের মসজিদে যে হামলা হয়েছিল তার বদলা নিতেই এই হামলা হয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কার সংসদে এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়বর্ধনে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











